• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে পুলিশের ৫ ঘণ্টার চিরুনি অভিযান, কিশোর গ্যাং ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৬০ সিলেটে ১৬৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত: রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদের দায়িত্ব গ্রহণ এবং পুলিশ সুপার নাঈমুল হাছানকে বিদায় তানোরে রোপা আমনের ভরা মৌসুমে তীব্র সার সংকট, সরকারি দামে মিলছে না ডিএপি ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বুড়িচংয়ে গাউসিয়া কমিটির নানা কর্মসূচি বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত,মোঃ আরিফুর রহমান সভাপতি মোঃ জহির রায়হান ,সাধারণ সম্পাদক নির্বাচিত মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিলেট-ঢাকা মহাসড়কে ১৫ দিনে ১৯ জনের মৃত্যু নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

গোয়ালন্দ থেকে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছেন ডিবি পুলিশ

Reporter Name / ৪০৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মোঃ ইলিয়াছ খান

বিশেষ প্রতিনিধি:

রজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ দৌলতদিয়া টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. দেলোয়ার সরদার (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তিনি গোয়ালন্দ উপজেলার জলিল সরদার পাড়ার মো. মজিদ সরদারের ছেলে।
এ বিষয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম জানান, গ্রেপ্তার দেলোয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, একই দিন বুধবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দৌলতদিয়া ১ নম্বর বন্ধ ফেরিঘাটের ইট-সলিং সড়ক থেকে ২৫ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৫ হাজার টাকা সহ মো. শাওনুর রহমান চঞ্চল (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। শাওনুর মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার পশ্চিম বাস্তা গ্রামের মো. নূর আলম মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত শাওনুরের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার রাজবাড়ী জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd