আজ ১৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো জেলা উন্নয়ন সমন্বয় সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়েজ আহমদ তৈয়্যব, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। সভার সভাপতিত্ব করেন মো: আমিরুল কায়সার, জেলা প্রশাসক, কুমিল্লা।
সভায় আরও উপস্থিত ছিলেন:
– কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক সরকারের যুগ্মসচিব মো: শাহ আলম
– আইসিটি বিভাগের যুগ্ম সচিব জনাব মোহাম্মদ সাইফুল হাসান
– অতিরিক্ত পুলিশ সুপার
– জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ
– সকল উপজেলা নির্বাহী অফিসার
– সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ
সভায় জেলার বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় প্রধান অতিথি উন্নয়ন কর্মসূচি গুলো দ্রুততার সহিত সঠিক মান নিয়ন্ত্রণ করে বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন, পাশাপাশি জন দুর্ভোগ লাঘবের জন্য গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকান্ড গুলো তড়িৎ সম্পাদনের কথা বলেন।
সম্পাদক ও প্রকাশক রিয়াদুল ইসলাম জামাল হেড অফিস - বসতি হাউজিং রোড - ৫ হাউজ ৫ &৭ মিরপুর- ২ফোনঃ01888-500398 - 01823-510473Gmail: dailyjugantorbangladesh@gmail.com