• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সুন্দর প্রত্যাবর্তন বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়লেন মেসি ষড়যন্ত্র মূলক অপপ্রচারের শিকার ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম তানোরে তসলিমা ইলেক্ট্রনিক্স ও ওয়ালটন শোরুমে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক

কুমিল্লার বুড়িচংয়ে দুই কিশোরী উদ্ধার

Reporter Name / ২৭৪ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার

সিনিয়র স্টাফ রিপোর্টার

কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে দুই কিশোরীকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া কিশোরীরা হলেন— শিপা আক্তার (১৬) ও সাবেকুর নাহার (১৬)। তারা দুজনই নেত্রকোনা জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে কিশোরগঞ্জ থেকে পালিয়ে আসে দুই কিশোরী। তাদের সঙ্গে পালিয়ে আসা ছেলেরা হল— দিপু (১৯), পিতা গোলাপ মিয়া, গ্রাম নয়নবাড়ি, জেলা নেত্রকোনা এবং আল-আমিন (২৩), পিতা আবিদুর রহমান, গ্রাম নয়নবাড়ি, জেলা নেত্রকোনা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার রামপাল এলাকার হিজড়া শুকতারার বাসায় কিশোরীদের আনা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে দেবপুর ফাঁড়ি পুলিশের এসআই মঞ্জুর রহমানের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুই কিশোরীকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া কিশোরীদের পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআই মঞ্জুর রহমান। তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd