• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সুন্দর প্রত্যাবর্তন বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়লেন মেসি ষড়যন্ত্র মূলক অপপ্রচারের শিকার ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম তানোরে তসলিমা ইলেক্ট্রনিক্স ও ওয়ালটন শোরুমে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক

কুমিল্লায় পুকুরে বিষ প্রয়োগে ৭ লাখ টাকার মাছ নিধন

Reporter Name / ১৮২ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার

সিনিয়র স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় দুর্বৃত্তদের বিষ প্রয়োগে এক মাছ চাষীর প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে আদর্শ সদর উপজেলার আড়াইওরা মধ্যপাড়া এলাকায়।

ক্ষতিগ্রস্ত মাছ চাষী মো. টুটুল জানান, ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি পুকুরপাড়ে আসেন। এসে দেখেন পুকুরে প্রচুর মাছ ভেসে উঠছে এবং চারপাশে কীটনাশকের তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে তিনি হতভম্ব হয়ে পড়েন।

তিনি আরও জানান, তিন বছরের জন্য সাড়ে চার লাখ টাকায় পুকুরটি লিজ নিয়েছেন তিনি। রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, কারফিউসহ নানা প্রজাতির মাছ ছাড়াও মাছের পোনা ও খাবারে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় করেছেন। এখন পুকুরের সব মাছ মারা যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

টুটুল মিয়া অভিযোগ করে বলেন, গত ২৫ আগস্ট পুকুরের পাশে নিরাপত্তার জন্য বসানো সিসিটিভি ক্যামেরা কিছু লোকজন ভাঙচুর করে। এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার ধারণা, প্রতিহিংসার জের ধরেই একই পক্ষ এই বিষপ্রয়োগের ঘটনা ঘটিয়েছে।

ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় শুধু একজন মাছ চাষীই নয়, পুরো এলাকার মানুষেরও ক্ষতি হচ্ছে।

মাছ চাষী টুটুল মিয়া প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মাছ চাষি কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd