• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক সাইফুর রহমান দুলাল ​ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবার স্বর্নালংকার হাতিয়ে নিল প্রতারক চক্র ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর — প্রতিমন্ত্রী সোহেল মনজুর নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ বিয়ের আগের দিন বর সৌমিকের মৃ/ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন –

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’  অনুষ্ঠিত

Reporter Name / ২৭২ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

মোহাম্মদ ইকবাল হোসেন:

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় অরাজনৈতিক সংগঠন হিযবুত তওহীদ এর উদ্যোগে কুমিল্লা জেলার জমজম টাওয়ারের গোল্ডেন স্পুন হোটেলে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা, তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সংগঠনটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদক রাকিব আল হাসান। তিনি হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা জনাব হোসাইন মোহাম্মদ সেলিম রচিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থের আলোকে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেন। পাশাপাশি বর্তমান রাষ্ট্রের সংকট ও প্রচলিত ব্যবস্থার ত্রুটি উল্লেখ করে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয়তা স্পষ্ট করেন।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. ওমর ফারুক। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় আমির মাহবুব আলম, কুমিল্লা অঞ্চলের সভাপতি মো. সাইফুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, চট্টগ্রাম বিভাগীয় নারী নেত্রী জোবেদা আক্তার বেবী, কুমিল্লা অঞ্চলের নারী নেত্রী আসমা আক্তার এবং জেলা নারী নেত্রী সেলিনা আক্তার ইতি প্রমুখ।
আলোচনার শেষাংশে উপস্থিত বিভিন্ন অধ্যাপক, বুদ্ধিজীবী, ইসলামী চিন্তাবিদ, প্রবীণ রাজনীতিবিদ ও প্রথিতযশা সাংবাদিকেরা তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা বিষয়ে সুচিন্তিত মতামত ও মূল্যবান পরামর্শ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd