স্টাফ রিপোর্টার সেলিম রেজা
আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা জেলার সাভারের ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মেম্বার পদপ্রার্থী নাজমুল ইসলাম সুমন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি প্রতিদিন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন, স্থানীয়দের সমস্যা, চাহিদা ও মতামত শুনছেন এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরছেন।
গণসংযোগকালে নাজমুল ইসলাম সুমন বলেন, “জনগণের আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। ওয়ার্ডবাসী আমাকে তাদের সেবা করার সুযোগ দিলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দায়িত্ব পালন করব।”
তিনি আরও বলেন, “৬ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি আমার অগ্রাধিকার থাকবে। একটি আধুনিক, নিরাপদ ও সেবাবান্ধব ওয়ার্ড গড়ে তোলাই আমার লক্ষ্য।”
এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন। পাশাপাশি উন্নত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ৬ নম্বর ওয়ার্ড গঠনে সকলের সহযোগিতা ও ঐক্যবদ্ধ অংশগ্রহণের আহ্বান জানান।
গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে মেম্বার পদপ্রার্থী নাজমুল ইসলাম সুমনের সঙ্গে মতবিনিময় করেন।