• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
‎আশুলিয়ায় প্রবাসির স্ত্রী রোকসানা বেগমকে কু/পি/য়ে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা তানোরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন তানোরে ছাগল-ভেড়ার পি.পি.আর. রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং বুড়িচংয়ে গভীর রাতে জানালা দিয়ে  বৃদ্ধাকে কুপিয়ে জখমের অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন দশ বছর পাশাপাশি, তবুও অচেনা তানোরে জমি দখলের অভিযোগে হামলা-ভাঙচুর,থানায় লিখিত অভিযোগ সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিঃ শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আশুলিয়ার বগাবাড়ি থেকে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার -২ নাগেশ্বরীতে ‘ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন’-এর নতুন কমিটি গঠন

কামরাঙ্গীরচরে কিশোরীর ঝুলন্ত ম/রা/দে/হ উদ্ধার, প্রেমঘটিত অভিমানে আ/ত্মহ/ত্যা/র দাবি পরিবারের

Reporter Name / ১২৩ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মারুফ হাসান

ফটো সাংবাদিক

রাজধানীর কামরাঙ্গীরচরের পশ্চিম মমিনবাগ এলাকার সিলেটি বাজারের কবিরের গলিতে ১৩ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম মোছা. ফাতেমা আক্তার (১৩)। পরিবারের সদস্যরা জানান, রাতের দিকে ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা দাবি করেন, একটি পোশাক কারখানায় কাজ করার সময় এক সহকর্মী যুবকের সঙ্গে তার মেয়ের পরিচয় হয়। ঘটনার দিন ওই যুবক ফাতেমার কাছে টাকা ধার চান। টাকা দিতে না পারায় ওই যুবক তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে ফাতেমা আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে পরিবারের ধারণা।

তবে পুলিশ জানিয়েছে, পরিবারের এমন দাবি থাকলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

কামরাঙ্গীরচর থানা পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাইসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd