• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না….গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর রাজধানীর মুগদায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ সিলেট মহানগরীতে রাতে মোটরসাইকেল চলাচলে সীমিত করার নির্দেশ

কামরাঙ্গীরচরে উঠান বৈঠকে মাদকমুক্ত সমাজ ও নাগরিক সমস্যার সমাধানের অঙ্গীকার

Reporter Name / ৫০৫ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

জাহিদ হাসান

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর কামরাঙ্গীরচরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের উদ্যোগে অনুষ্ঠিত হলো উঠান বৈঠক। শুক্রবার (১২ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর ডাক্তার বাড়ির মোড়ে আয়োজিত এই বৈঠককে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

বৈঠকে সংগঠনের নেতা মোহাম্মদ ইউসুফ বলেন, “আমরা প্রতিটি নাগরিক সমস্যাকে গুরুত্ব দিচ্ছি। মাদক সিন্ডিকেটের কারণে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। মা-বোনদের দৈনন্দিন গ্যাস সমস্যা, ময়লার সমস্যা কিংবা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নাগরিক সমস্যা—এসব সমাধানে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের পথকে আরও প্রশস্ত করছে। এই ভালোবাসার প্রতিদান আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়েও দিয়ে যাব।”

বৈঠকে স্থানীয় বাসিন্দারা তাদের দুঃখ-কষ্ট ও সমস্যাগুলো তুলে ধরেন। বিশেষ করে দীর্ঘদিনের গ্যাস সংকট, ময়লা-আবর্জনা অপসারণের জটিলতা, রাস্তার অব্যবস্থাপনা এবং মাদক সিন্ডিকেটের ভয়ে যুব সমাজের ক্ষতির কথা তারা আলোচনা করেন।

এসময় এলাকাবাসী জানান, তাদের কথা শোনার মতো কাউকে এতদিন কাছে পাননি। তারা আশা করছেন, ছাত্রসংসদের এই উদ্যোগে তাদের সমস্যা সমাধানের পথ আরও সুগম হবে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের উঠান বৈঠক কামরাঙ্গীরচরের প্রতিটি মহল্লায় আয়োজন করা হবে। জনগণের আস্থা ও সহযোগিতা নিয়েই জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ার অঙ্গীকার তারা বাস্তবায়ন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd