আবদুল্লাহ আল নোমান
দৈনিক যুগান্তর বাংলাদেশ
আলীকদম প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক পিস ইয়াবাসহ আব্দুল গফুর (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নজির মেম্বার পাড়া সড়কে অভিযান চালিয়ে তার প্যান্টের পকেট থেকে এক পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এ দণ্ড দেন।
এ ঘটনায় মোবাইল কোর্ট মামলা নম্বর ৬০/২০২৬।
দণ্ডপ্রাপ্ত আব্দুল গফুর সদর ইউনিয়নের দক্ষিণ-পূর্ব পালংপাড়ার মৃত নুর মোহাম্মদের ছেলে।
তাকে মঙ্গলবার সকালে বান্দরবান সদর আদালতে পাঠানোর কথা রয়েছে।
মাদকের বিস্তার রোধে আলীকদমে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।