মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আপোষহীন ও সৃজনশীল সাংবাদিকদের সংগঠন ‘আনোয়ারা রিপোর্টার্স ইউনিটি’-র কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটি গঠণকল্পে এক সভা আজ দুপুরে সংগঠণের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক অন্য একটি সংগঠনের মূল পদে যোগ দেওয়ায় এবং ৩৬ জুলাই পরবর্তী সময়ের আবেদনকে সামনে রেখে তরুণ ও মেধাবী সাংবাদিকদের সমন্বয়ে, সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে এই পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়।
আগামী ২০২৫-২৬ সালের জন্য কমিটির সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক আমার দেশ এবং দৈনিক পূর্বদেশ-এর প্রতিনিধি খালেদ মনছুর। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ভোরের ডাক-এর প্রতিনিধি ইমরান বিন ইসলাম।
১১ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত কমিটি সহ-সভাপতি: বদরুল হক (দৈনিক যুগান্তর), সাইফুল ইসলাম (প্রবাসী নিউজ) যুগ্ম সাধারণ সম্পাদক: মো. আরাফাত (দৈনিক আনন্দ বাজার, পরিচালক এম টিভি)
সাংগঠনিক সম্পাদক: ফখর উদ্দিন (দৈনিক সময়ের কাগজ) অর্থ সম্পাদক: জয়নাল আবেদীন শিবলী (আলোকিত বাংলাদেশ)
প্রচার সম্পাদক: মো. নুরুল করিম (আমাদের নতুন সময়)
সদস্য: এম এ আজিজ (দৈনিক নিরপেক্ষ), মো. জিয়াউদ্দিন (দৈনিক যুগান্তর বাংলাদেশ), মো. ইমন (দৈনিক আজকের কাগজ)।