• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সুন্দর প্রত্যাবর্তন বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়লেন মেসি ষড়যন্ত্র মূলক অপপ্রচারের শিকার ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম তানোরে তসলিমা ইলেক্ট্রনিক্স ও ওয়ালটন শোরুমে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক

আনোয়ারায় ১ লাখ পিস ইয়াবা সহ ১ নারী ব্যবসায়ী আটক, যার বাজার মূল্য ৩ কোটি

Reporter Name / ৭০১ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

 

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

দক্ষিণ চট্টগ্রামের উপজেলা আনোয়ারায় র‌্যাব-৭ চট্টগ্রাম, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন রায়পুর এলাকায় একটি বসত ঘরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবাসহ মজুদ করে বিক্রয়ে উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৭ জুলাই ২০২৫ ইং তারিখে আনুমানিক দুপুর ২.৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি অভিযানিক দল চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন দক্ষিন পরুয়া পাড়া এলাকার জনৈক আনোয়ার মাঝির বাড়ীতে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েক জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী মনোয়ারা বেগম (৪৩) কে আটক করেন। আটককৃত নারী মাদক ব্যবসায়ী মনোয়ারা বেগম,
স্বামী- মোঃ আনোয়ার মাঝি, গ্রাম দক্ষিণপরুয়াপাড়া, আনোয়ারা,চট্টগ্রাম।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামী’কে জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তার দেখানো ও সনাক্তমাতে বসত ঘরের বারান্দায় খাটের নিচ হতে ০১টি নীল ও কালো রংয়ের ব্যাগের ভিতরে বিশেষ কৌশলে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১০টি ইট সাদৃশ কাটে হতে মোট ০১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং স্থানীয়দের থেকে প্রাপ্ত তথ্যমতে আরো জানা যায় যে, সে এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে কক্সবাজার জেলার মায়ানমার সীমান্তবর্তী এলাকা হতে মাদক সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ পূর্বক চট্টগ্রাম জেলা ও মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd