• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সুন্দর প্রত্যাবর্তন বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়লেন মেসি ষড়যন্ত্র মূলক অপপ্রচারের শিকার ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম তানোরে তসলিমা ইলেক্ট্রনিক্স ও ওয়ালটন শোরুমে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক

আনোয়ারায় মুখোমুখি সংঘর্ষ নিহত ১

Reporter Name / ১৫৬ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

 

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল চত্ত্বরে দ্রুতগামী বাসচাপায় মোহাম্মদ সোহেল (৪০) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল উপজেলার বারশত ইউনিয়নের কালিবাড়ী এলাকার নূর মোহাম্মদের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাস চালক।
প্রত্যক্ষদর্শী জানান, মোহাম্মদ সোহেল টানেলের আনোয়ারা প্রান্তের গোলচত্বর এলাকা থেকে গাড়িতে ওঠার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গোলচত্বরে নিয়ম না নেমে উল্টো পথে আসা একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলে থাকা লোকজন তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাস নিয়ে পালানোর চেষ্টা করলে শাহ আমানত সেতুর টোল প্লাজা থেকে চালক কবির হোসেন (৪২) ও তার সহকারী সাগর আহমদ (২২) কে আটক করে পুলিশ। কবিরের বাড়ি জামালপুর এবং সাগরের বাড়ি টাঙ্গাইলে।
সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সোহেল নিহত হওয়ার খবরে রাতে উপজেলার মইজ্জারটেক চত্বরে বিক্ষোভ করেন স্থানীয় চালক ও যাত্রীরা। পরে পুলিশ বাসচালক ও তার সহকারীকে আটক করার খবর জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের শ্যালক মোহাম্মদ আরিফ বলেন, আমার বোনজামাই গাড়ি রেখে টানেল চত্ত্বর থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
আনোয়ারা কার-মাইক্রোবাস শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আলম বলেন, বাসটি যদি নিয়ম মেনে গোলচত্বর ঘুরে আসত, তাহলে সোহেল দুর্ঘটনার মুখে পড়তেন না। বাসচালক ও তার সহকারীর ভুলের কারণে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। বাসচালক ও সহকারীকে আটক করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd