• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না….গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর রাজধানীর মুগদায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ সিলেট মহানগরীতে রাতে মোটরসাইকেল চলাচলে সীমিত করার নির্দেশ

আনোয়ারায় দুবাই যুবলীগ নেতা সালাউদ্দিনের ভাই আওয়ামীলীগ নেতা ওসমান মেম্বার গ্রেফতার

Reporter Name / ৩১১ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

সালমান চৌধুরী, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

চট্টগ্রামের আনোয়ারায় দুবাই যুবলীগ নেতা সালাউদ্দিন চৌধুরীর ভাই আওয়ামীলীগ নেতা ওসমান মেম্বারকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। গত ১ আগষ্ট রাতে অভিযান চালিয়ে দক্ষিণ পরুয়াপাড়া ২নং ওয়ার্ড ছাদেক আলী চৌধুরীর বাড়ীর নিজ ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসমান মেম্বার ৩ নং রায়পুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য। তার ভাই সালাউদ্দিন চৌধুরী দুবাই যুবলীগের সহ-সভাপতি। তারা সব ভাই আওয়ামিলীগের রাজনীতির সাথে জড়িত। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে এই পরিবার। প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান চুন্নাপাড়া মুনিরুল ইসলাম ফাজিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাদ্রাসাটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে যুবলীগ নেতা সালাউদ্দীন বিভিন্ন সময় তাদের পারিবারিক ক্যাডারদের দিয়ে মাদ্রাসার নিরীহ ছাত্র-শিক্ষকদের উপর হামলা চালানো ঘটনা ঘটিয়েছে। দেশে তাদের ঘরে বিভিন্ন সময় অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। ওসমান মেম্বারের ভাই যুবলীগ নেতা সালাউদ্দিন দুবাই থেকে প্রতিনিয়ত অন্তর্বর্তী সরকার ও বিএনপি -জামায়াত-এনসিপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আসছে। এসব পোস্ট এবং কমেন্ট আইনশৃঙ্খলা বাহিনীর হাতে থাকলেও দেশে না থাকায় কিছুই করতে পারছিলনা। তবে পুলিশ তার আইডি এবং গতিবিধি পর্যবেক্ষনে রেখেছেন বলে জানা গেছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনির হোসেন জানান, আওয়ামীলীগ নেতা ওসমান মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। তার ভাইয়ের কর্মকান্ড নিয়ে পুলিশ সজাগ রয়েছে। দেশে আসলে যে কোনো মুহুর্তে গ্রেফতার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd