মোঃ আজিজুল গাজী জেলা প্রতিনিধি, বাগেরহাট।
হুফুফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ফকিরহাট থানা শাখার উদ্যোগে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে ৩০তম জাতীয় হেফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১ নভেম্বর ২০২৫ ফকিরহাট তালুকদার মার্কেট মাদরাসা মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন মাদরাসার প্রতিযোগী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাঁদের মনোমুগ্ধকর কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, “পবিত্র কুরআন মানবজাতির মুক্তির পথনির্দেশক। তরুণ প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করতে এই ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট থানা শাখার সভাপতি শহিদুল ইসলাম টুকু, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ফকিরহাট বাজারের।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।