• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সুন্দর প্রত্যাবর্তন বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়লেন মেসি ষড়যন্ত্র মূলক অপপ্রচারের শিকার ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম তানোরে তসলিমা ইলেক্ট্রনিক্স ও ওয়ালটন শোরুমে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক

স্ত্রী-শিশু ও শালিকাকে যাত্রী সাজিয়ে অটোরিকশা ছিনতাই

Reporter Name / ২০৭ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

মোঃ ফারুক সরকার

জেলা প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় অভিনব কায়দায় স্ত্রী, দুগ্ধপোষ্য শিশু ও শালিকাকে যাত্রী সাজিয়ে অটোরিকশা ও ইজিবাইক ছিনতাই করে আসা একটি সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া একটি অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) রাতে বগুড়া শহরের সাতমাথা থেকে যাত্রী তুলতে গিয়ে অটোরিকশা চালক মোঃ মেহেদী হাসান আকন্দ ছিনতাইকারীদের কবলে পড়েন। রাতে ৮টার দিকে দুইজন নারী যাত্রীবেশে আশেকপুর শাহপাড়া যাওয়ার জন্য রওনা হন। পরে রাত ৮টা ৩৫ মিনিটে শাহপাড়া ঈদগাহ মাঠের কাছে পৌঁছালে দুইজন পুরুষ গাড়ি থামিয়ে চালকের সঙ্গে ধস্তাধস্তি করে। একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চোরচক্র অটোরিকশাটি নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী মেহেদী হাসান বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেন (মামলা নং-৩১, তাং-৩০/০৯/২০২৫, ধারা-৩৪১/৩৭৯ পেনাল কোড)।

পরে শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ এবং শেরপুর থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে চক্রের ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ সুলতান (৩৬)
২। মোছাঃ মল্লিকা (২৬)
৩। মোঃ সুমন (২৫)
৪। মোঃ শহিদুল ইসলাম ওরফে সব্দুল (৪২)
৫। মোছাঃ সুমাইয়া বেগম (২২)
৬। মোঃ মাসুদ রানা (২২)।

এসময় তাদের হেফাজত থেকে চোরাই অটোরিকশাটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চক্রের মূল হোতা মোঃ সুলতানের বিরুদ্ধে পূর্বেও চুরি, মাদক ও অস্ত্র আইনে মোট ২০টি মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া গ্রেফতার অন্য আসামিদের বিরুদ্ধেও একাধিক হত্যা, মাদক ও ছিনতাই মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নতুন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd