• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে পুলিশের ৫ ঘণ্টার চিরুনি অভিযান, কিশোর গ্যাং ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৬০ সিলেটে ১৬৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত: রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদের দায়িত্ব গ্রহণ এবং পুলিশ সুপার নাঈমুল হাছানকে বিদায় তানোরে রোপা আমনের ভরা মৌসুমে তীব্র সার সংকট, সরকারি দামে মিলছে না ডিএপি ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বুড়িচংয়ে গাউসিয়া কমিটির নানা কর্মসূচি বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত,মোঃ আরিফুর রহমান সভাপতি মোঃ জহির রায়হান ,সাধারণ সম্পাদক নির্বাচিত মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিলেট-ঢাকা মহাসড়কে ১৫ দিনে ১৯ জনের মৃত্যু নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

সুইপার কলোনিতে নান্টুর মাদক সাম্রাজ্য সচল রেখেছে ভাই রিপন লাল

Reporter Name / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটআইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সুইপার কলোনিতে মাদক ব্যবসা টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছে নতুন একটি চক্র। দীর্ঘদিন ধরে কলোনি এলাকায় মাদক সাম্রাজ্য চালানো শীর্ষ মাদক ব্যবসায়ী নান্টু লালের অনুপস্থিতিতে এখন পুরো ব্যবসার হাল ধরেছে তার আপন ভাই রিপন লাল। নান্টুর তৈরি করা মাদকের নেটওয়ার্ক ব্যবহার করে রিপন এখন কলোনিতে মাদকের পাইকারি ও খুচরা বিক্রির মূল হোতা হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা গেছে, মাদক ব্যবসায়ী নান্টু লাল আইন প্রয়োগকারী সংস্থার নজরদারিতে থাকায় বা এলাকা ছাড়া হওয়ার পর কলোনিতে মাদকের মূল জোগান বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু সেই শূন্যস্থান পূরণ করতে মাঠে নামে তার ভাই রিপন লাল। নান্টুর অবর্তমানে কলোনির ভেতরে মাদক পরিবহন, সংরক্ষণ এবং বিক্রির পুরো সিন্ডিকেটটি এখন রিপনের নিয়ন্ত্রণে। সুইপার কলোনির ভেতরে বহিরাগত মাদকসেবী ও খুচরা বিক্রেতাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রিপনের নিজস্ব একটি ক্যাডার বাহিনীও কাজ করছে বলে জানা গেছে।কলোনির সাধারণ বাসিন্দারা জানান, এই মাদক সিন্ডিকেটের কারণে কলোনির তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “নান্টু না থাকলেও ব্যবসার কোনো কমতি নেই। তার ভাই রিপন এখন সব নিয়ন্ত্রণ করছে। দিন-রাত সমানতালে কলোনির ভেতরে মাদক কেনাবেচা চলছে।” মাদক ব্যবসার এই বিস্তারে কলোনি ও এর আশপাশের এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী অবিলম্বে এই মাদক চক্রের নতুন হোতা রিপন লাল এবং তার সহযোগীদের আইনের আওতায় আনার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC), পুলিশ ও র‌্যাবের (RAB) যৌথ অভিযানের জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd