• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ডিসি অফিসের মিটিংয়ের অজুহাতে অফিসে অনুপস্থিত? তানোর উপজেলা কৃষি কর্মকর্তাকে ঘিরে জনমনে প্রশ্ন সাংবাদিক রেজার বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিন, তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন আশুলিয়ায় হত্যা মামলার আসামি আওয়ামীলীগ নেতা হালিম গ্রেফতার ২৬৫ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটে সন্ধ্যা ৭ টার মধ্যে দোকানপাট বন্ধ না করলে আইনগত ব্যবস্থা: এসএমপি কমিশনার বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন তানোরে এক যুগ ধরে একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে আছে পাইকর ও খেজুর গাছ সিলেটে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, সহযোগী দুইজন পলাতক বাগেরহাটের রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা ইখলাস নিহত মধ্যনগরে ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডা- এর উদ্যোগে ১০২ জন হাফেজকে সংবর্ধনা প্রদান

সাংবাদিক রেজার বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিন, তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন

Reporter Name / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি:
এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার এবং সাপ্তাহিক ‘কুমিল্লা ক্রাইম বার্তা’-এর সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে দাখিল করা একটি তদন্ত প্রতিবেদনকে কেন্দ্র করে নতুন আলোচনা তৈরি হয়েছে।
অভিযোগ রয়েছে, ডিবির এসআই সালাম একটি তদন্ত প্রতিবেদনে অস্ত্র ও মাদক ব্যবসার অভিযোগে অভিযুক্ত আলমগীরের পক্ষে অবস্থান নিয়ে সাংবাদিক রেজার বিরুদ্ধে তথ্য উপস্থাপন করেন। ওই প্রতিবেদনের ভিত্তিতে সাংবাদিক রেজার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
তবে মামলাটি আদালতে উপস্থাপিত হলে মহামান্য আদালত প্রাথমিকভাবে উপস্থাপিত তথ্য ও নথিপত্র পর্যালোচনা করে সাংবাদিক রেজাকে জামিন প্রদান করেন। আদালতে উপস্থাপিত তথ্যের আলোকে মামলার অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সাংবাদিক রেজার দাবি, তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে হয়রানির জন্য করা হয়েছে। অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তারা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, মামলাটির পরবর্তী শুনানি ও তদন্ত কার্যক্রমের ওপর সংশ্লিষ্ট মহলের নজর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd