• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংরক্ষিত নারী আসনে আলোচনায় বীর মুক্তিযোদ্ধা নজির হোসেনের সহধর্মিণী সালমা নজির

Reporter Name / ১৩৭ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সংরক্ষিত নারী আসনকে ঘিরে সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাবেক তিনবারের নির্বাচিত সংসদ সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন-এর সহধর্মিণী সালমা নজির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে পারেন—এমন গুঞ্জন রাজনৈতিক মহলে জোরালো হয়েছে।

দীর্ঘদিন তৃণমূল রাজনীতিতে নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত ছিলেন নজির হোসেন। তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জেলা রাজনীতিতে অভিভাবকসুলভ নেতৃত্বের জন্য তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত ছিলেন।

তার প্রয়াণের পর থেকেই সুনামগঞ্জের রাজনীতিতে পরিবারের প্রতিনিধিত্বের প্রশ্নটি সময় সময় আলোচনায় এসেছে। বর্তমানে সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে তার সহধর্মিণী সালমা নজিরের নাম সামনে আসায় নতুন রাজনৈতিক সমীকরণের আভাস মিলছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নজির হোসেনের ব্যক্তিগত সততা, জনপ্রিয়তা ও ত্যাগের কারণে তার পরিবারের প্রতি জনসমর্থন এখনো দৃশ্যমান। দলীয় নেতাকর্মীদের একটি বড় অংশ মনে করেন, তার অবদানের স্বীকৃতিস্বরূপ সালমা নজিরকে মূল্যায়ন করা হলে তা নেতাকর্মীদের মাঝে ইতিবাচক বার্তা দেবে।

যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সমর্থকদের আশা, সুযোগ পেলে সালমা নজির মরহুম নেতার অসমাপ্ত উন্নয়নকাজ এগিয়ে নিতে কার্যকর ভূমিকা পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd