• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী  ইসরাফিল এর আলোচনা ও মতবিনিময় সভা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বসতি দিবস-২০২৬ উদযাপন দৈনিক গণবার্তার নাগেশ্বরী প্রতিনিধি হলেন মিরাজুল ইসলাম নাগেশ্বরী কামিল মাদ্রাসার দুই শিক্ষক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত ফ্যাসিবাদের দোসরদের পরিকল্পিত মিথ্যা অপপ্রচার শিকারে পরিনত হয়েছেন নারায়নগন্জ ফতুল্লা থানার ওসি মাহবুব আলম ভাণ্ডারিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: বেতন বৈষম্য দূর ও জাতীয়করণের দাবি নাগেশ্বরীতে শিক্ষক দিবস ২০২৬ উদযাপন র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষক: জাতি গড়ার নীরব কারিগর কুড়িগ্রামে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত নাগেশ্বরী থানার ওসি ফ্যাসিবাদী আওয়ামী লীগের কর্মীকে বিএনপি সাজিয়ে অপপ্রচার চালানো হচ্ছে চৌগাছা থানার ওসির বিরুদ্ধে

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী  ইসরাফিল এর আলোচনা ও মতবিনিময় সভা

Reporter Name / ৩২ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

‎সেলিম রেজা আশুলিয়া।
‎আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে স্বনির্ভর ধামসোনা ইউনিয়নে ধর্মীয় সম্প্রীতি, শান্তি-শৃঙ্খলা ও উৎসবের সার্বিক প্রস্তুতি নিয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎৫ আগস্ট ২০২৬ তারিখে আয়োজিত এ সভায় স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইসরাফিল হোসেনের পক্ষ থেকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়।
‎সভায় আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
‎
‎এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করে শারদীয় দুর্গোৎসব আনন্দঘন পরিবেশে উদযাপন করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‎
‎আলোচনা সভায় আলহাজ্ব ইসরাফিল হোসেনের পক্ষ থেকে দুর্গোৎসবকে ঘিরে সার্বিক সহযোগিতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
‎সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়রা শারদীয় দুর্গোৎসব সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd