• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী  ইসরাফিল এর আলোচনা ও মতবিনিময় সভা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বসতি দিবস-২০২৬ উদযাপন দৈনিক গণবার্তার নাগেশ্বরী প্রতিনিধি হলেন মিরাজুল ইসলাম নাগেশ্বরী কামিল মাদ্রাসার দুই শিক্ষক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত ফ্যাসিবাদের দোসরদের পরিকল্পিত মিথ্যা অপপ্রচার শিকারে পরিনত হয়েছেন নারায়নগন্জ ফতুল্লা থানার ওসি মাহবুব আলম ভাণ্ডারিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: বেতন বৈষম্য দূর ও জাতীয়করণের দাবি নাগেশ্বরীতে শিক্ষক দিবস ২০২৬ উদযাপন র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষক: জাতি গড়ার নীরব কারিগর কুড়িগ্রামে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত নাগেশ্বরী থানার ওসি ফ্যাসিবাদী আওয়ামী লীগের কর্মীকে বিএনপি সাজিয়ে অপপ্রচার চালানো হচ্ছে চৌগাছা থানার ওসির বিরুদ্ধে

কুড়িগ্রামে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত নাগেশ্বরী থানার ওসি

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

আল্লাহর অশেষ রহমতে কুড়িগ্রাম জেলার ১১টি থানার মধ্যে নাগেশ্বরী থানার সার্বিক কার্যক্রমে দায়িত্বশীলতা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় তিনি কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মহোদয়ের নিকট থেকে সম্মাননা স্মারক ও পুরস্কার গ্রহণ করেন।

এই স্বীকৃতিতে নাগেশ্বরী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশের সেবামূলক কার্যক্রমে তাঁর দায়িত্বশীল ভূমিকার প্রতিফলন ঘটেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পুরস্কার গ্রহণের পর তিনি এ অর্জনকে নিজের একার কৃতিত্ব নয় উল্লেখ করে নাগেশ্বরী থানার সকল সহকর্মীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “আল্লাহর অশেষ রহমতে এই সম্মাননা অর্জন করতে পেরেছি। এ কৃতিত্ব অর্জনে আমার সকল সহকর্মীর আন্তরিক সহযোগিতা, নিষ্ঠা ও পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি তাঁদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি ভবিষ্যতেও নাগেশ্বরী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

নাগেশ্বরী থানার একজন দায়িত্বশীল কর্মকর্তার এ ধরনের স্বীকৃতিতে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যেও সন্তোষ প্রকাশ পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd