• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অপসারণের দাবিতে ভাণ্ডারিয়ায় ছাত্রীদের বিক্ষোভ-সড়ক অবরোধ সেবার মানোন্নয়নে নতুন গতি, বদলে যাচ্ছে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাগেশ্বরী সরকারি কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুস ছামাদের অবসরগ্রহণ ভাণ্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক মোহনপুরে মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবাকেও গুরুতর জখম ভাণ্ডারিয়ায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, গ্রেপ্তার ১ নাগেশ্বরী সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করল ছাত্রদল নাগেশ্বরীতে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ডের আব্দুস সাত্তার সরকারের বাড়ি থেকে নিলুরকুড়া ব্রিজ পর্যন্ত সড়ক পাকা করার দাবি নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মোহনপুরে মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবাকেও গুরুতর জখম

Reporter Name / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

হামিদুররহমান রাজশাহী জেলাপ্রতিনিধি:

রাজশাহীর মোহনপুরে জান্নাতুন (৫৫) নামে এক নারীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে আমিনুল ইসলাম (৩২)-এর বিরুদ্ধে। এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে আমিনুল তার বাবা মুজিব সরদারকেও হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুন ওই গ্রামের মুজিব সরদারের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম মাদক সেবনে আসক্ত ছিলেন বলে পরিবারের সদস্যদের অভিযোগ। মাদক সেবনকে কেন্দ্র করে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়াতেন। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গভীর রাতে পারিবারিক বিষয় নিয়ে আমিনুলের সঙ্গে পরিবারের সদস্যদের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে আমিনুল হাতে হাসুয়া নিয়ে তার মা জান্নাতুনের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। এ সময় তিনি জান্নাতুনকে হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।
হামলায় গুরুতর আহত জান্নাতুন ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান। এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে আমিনুল তার বাবা মুজিব সরদারের ওপরও হামলা চালান। হাসুয়ার আঘাতে মুজিব সরদার গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে মুজিব সরদারকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত আমিনুল ইসলামকে আটক করে।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলামকে মোহনপুর থানা পুলিশ আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও পারিপার্শ্বিক বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে নিহত নারীর মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
তবে মাদক সেবনের অভিযোগ এবং হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd