• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ৫৮ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বিজিবি নাগেশ্বরীতে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি উপপ্রশাসনিক কর্মকর্তা জেসি চৌধুরীর বুড়িচংয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল আরএমপি পুলিশ লাইন্সে মাস্টার প্যারেডে পুলিশ কমিশনারের নির্দেশনা দক্ষিণ সুরমায় ইনচার্জ মফিজুর রহমানের নেতৃত্বে স্বস্তিতে সাধারণ মানুষ নাগেশ্বরীর বাসস্ট্যান্ড–ওয়াবদা বাজার–আয়নালের ঘাট সড়কের বেহাল দশা শিক্ষক দিবসে কুড়িগ্রাম জেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত শাহানাজ পারভিন ভাণ্ডারিয়ায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহী মডেল প্রেসক্লাবের গভীর শোক

আরএমপি পুলিশ লাইন্সে মাস্টার প্যারেডে পুলিশ কমিশনারের নির্দেশনা

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

হামিদুর রহমান,তানোর রাজশাহী:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টায় অনুষ্ঠিত এ মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সালামি ও অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। প্যারেড পরিদর্শনকালে পুলিশ কমিশনার প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের টার্নআউট, শৃঙ্খলা, কর্মদক্ষতা, শারীরিক সক্ষমতা ও পেশাদারিত্বের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, আন্তরিকতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতার ওপর গুরুত্বারোপ করে পুলিশ কমিশনার নিয়মিত শরীরচর্চা, পরিমিত ও সুষম খাবার গ্রহণ এবং স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একজন পুলিশ সদস্যের দায়িত্ব পালনের সক্ষমতা অনেকাংশেই তার শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গে সম্পর্কিত। তাই দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের স্বাস্থ্য ও ফিটনেসের প্রতিও প্রত্যেক সদস্যকে গুরুত্ব দিতে হবে।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম বলেন, “সকল অফিসার ও ফোর্সের প্রতি জাস্টিস নিশ্চিত করা হবে। ভালো কাজের জন্য পুরস্কার এবং দায়িত্ব পালনে নিয়মবহির্ভূত কাজের জন্য শাস্তি—দুটিই নিশ্চিত করা হবে।”
তিনি বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দিতে হলে পুলিশ সদস্যদের সততা, আন্তরিকতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ, দায়িত্বশীলতা ও আইনানুগভাবে কর্তব্য পালনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
পুলিশ কমিশনার আরও বলেন, “প্যারেড শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি একজন পুলিশ সদস্যের ফিজিক্যাল ফিটনেস, মানসিক দৃঢ়তা এবং শৃঙ্খলাবোধের প্রতীক। সৌভাগ্যের বিষয়, প্যারেড শারীরিক ফিটনেস ধরে রাখারও সুযোগ তৈরি করে। তিনি নিয়মিত প্যারেড ও শরীরচর্চার মাধ্যমে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বজায় রাখার পাশাপাশি মানসিক দৃঢ়তা ও শৃঙ্খলাবোধ আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শাহমখদুম অপরাধ বিভাগের সহকারী পুলিশ কমিশনার প্রনব দাস। তাঁর নেতৃত্বে প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা নির্ধারিত নিয়ম ও শৃঙ্খলা অনুযায়ী বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি
মাস্টার প্যারেডে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. মনিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী; উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ; উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. দেলোয়ার হোসেন; উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. আবুল কালাম সাহিদ এবং উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাস্টার প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা আরও সুদৃঢ় করার পাশাপাশি জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও দায়িত্বশীল ভূমিকা পালনের বার্তা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd