• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না….গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর রাজধানীর মুগদায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ সিলেট মহানগরীতে রাতে মোটরসাইকেল চলাচলে সীমিত করার নির্দেশ

বাউফল উপজেলায় কালাইয়া ইউনিয়নে গরুর হাটের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড

Reporter Name / ৩৩২ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

জাহিদ হাসান

বিশেষ প্রতিনিধি, ঢাকা

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া বাণিজ্যিক বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে এলাকা রক্ষা পেলেও দুটি দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডে এনায়েত হোসেনের মুদি ও মনোহরির দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া সাহাবুদ্দিন সাবুরের একটি হার্ডওয়্যার দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রথমে এনায়েত হোসেনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও এক পর্যায়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাউফল ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহরব হোসেন জানান, লন্ড্রি বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। কারণ ক্ষতিগ্রস্ত দোকানের আশপাশে চা বিক্রি ও লন্ড্রির ব্যবসাও চলছিল।

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd