• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
​দৌলতখানে দেওয়ানি মামলার জেরে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক সাইফুর রহমান দুলাল ​ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবার স্বর্নালংকার হাতিয়ে নিল প্রতারক চক্র ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর — প্রতিমন্ত্রী সোহেল মনজুর নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ বিয়ের আগের দিন বর সৌমিকের মৃ/ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের

ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

Reporter Name / ২৮০ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

মো:আব্দুল মোতালিব খান,

সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর এলাকায় তেলবাহী মালগাড়ি ৯৫২-এর একটি ওয়াগন রাত ৯টা ৪০ মিনিটে লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।রেলওয়ে সূত্র জানায়, ভোরে সিলেটে পৌঁছে তেল আনলোড করা বিশেষ ট্যাংক–ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ফিরছিল। মল্লিকপুর এলাকায় পৌঁছালে একটি ওয়াগনের চাকা লাইনের বাইরে চলে যায়।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে। তিনি জানান, উদ্ধারকাজের জন্য কুলাউড়া শেড থেকে রিলিফ ট্রেন কল করা হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই এটি ঘটনাস্থলে পৌঁছাবে।রেল যোগাযোগ বন্ধ থাকায় কালনী এক্সপ্রেসসহ যাত্রীবাহী সকল ট্রেন নির্ধারিত সময়ে সিলেটে পৌঁছাতে পারছে না।উদ্ধার সম্পন্ন না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারেনি রেল কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd