• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে মোশাররফ হোসেন খান চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় মোহাম্মদপুরের জিয়া উদ্যানে বাইক চুরি, গণধোলাইয়ের পর পুলিশের হাতে সোপর্দ ফুলতলায় স্কাউটস’র জমির মালিকানা দাবিতে আদালতে মামলা করণীয় নির্ধারণে কমিটির জরুরী সভা তানোর পৌরসভা নির্বাচন জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে মাহবুব চৌধুরীর নাম ঘোষণা ফিফা সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে মামলা করতে থানায় নোয়াখালীর তরুণ, দাবি ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কামরাঙ্গীর চরে অনতিবিলম্বে ব্রিজের সংস্কার চায় এলাকাবাসী মোহাম্মদপুরের কাটাসুরে কালভার্ট ধসে চরম ভোগান্তি, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতিতে উদবাতুল বারী আবু স্টেশনেই কেটেছে ২৫ বছর, শেষ পরিণতি নির্মম হত্যা; লুট হলো বৃদ্ধার সঞ্চয় দক্ষিণ সুরমায় পুলিশের বিশেষ অভিযান: কুমিল্লা পট্টির কুখ্যাত জুয়াড়ি অনন্ত গ্রেফতার

ফুলতলায় স্কাউটস’র জমির মালিকানা দাবিতে আদালতে মামলা করণীয় নির্ধারণে কমিটির জরুরী সভা

Reporter Name / ৩৭ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

আহসানুল হক লড্ডন,

খুলনা জেলা প্রতিনিধি

বাংলাদেশ স্কাউটস ফুলতলা উপজেলা শাখার দখলকৃত ভূমির মালিকানা দাবি করে আদালতে মামলা দায়ের করেছেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত সরদার আলাউদ্দিন মিঠুর স্ত্রী জুবাইদা খান সুরভী| আদালত কর্তৃক নোটিশ প্রাপ্ত হয়ে ফুলতলা উপজেলা স্কাউটস কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় স্কাউটস এর নিজ¯^ কার্যালয়ে করণীয় নির্ধারনে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়| কমিটির সহ-সভাপতি ও ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কাউটস কমিশনার মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক প্রাণ কিশোর চ্যাটার্জী, প্রধান শিক্ষক এসএমএ হালিম, গোলাম মোস্তফা, মহাসিন বিশ্বাস, তাপস কুমার বিশ্বাস, মোঃ জাকির হোসেন, বিএম রফিকুল ইসলাম, কল্যাণী বিশ্বাস, সহকারি কমিশনার হোসনেয়ারা রোজী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোরাদুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক জুলফিকার হোসেন, আইনুর হোসেন, মোরাদুল ইসলাম, মোঃ মঞ্জুর কবির প্রমুখ|
স্কাউটস কমিটির সহ-সভাপতি ও ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির জানান, ফুলতলার দামোদর মঠ মন্দিরের উত্তর পাশে ২৯ শতক খাস খতিয়ানের জমির উপর স্কাউটস’র নির্মিত ভবনে দুই দশকেরও বেশি সময় ধরে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে| কিন্তু সম্প্রতি প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু’র স্ত্রী জুবাইদা খান সুরভীগং কর্তৃক ১৪ শতক জমির মালিকানা দাবি করে আদালতে মামলা দায়েরের একটি নোটিশ পাই| নোটিশে আগামী ১৩ আগস্ট আদালতে হাজিরা হওয়ার নির্দেশনা দেয়া রয়েছে| ইতোপূর্বে ২০১৫ সালে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কেএম জিয়া হাসান তুহিন অনুরুপ এক দলিল এনে উক্ত জমির দাবি করলে তৎকালীন স্কাউটস সভাপতি ও ইউএনও লুলু বিলকিস বানু ও জেলা প্রশাসক মোস্তফা কামাল এর হস্তক্ষেপে বিজ্ঞ আদালত কর্তৃক সেটি খারিজ হয়ে যায়| আবার বর্তমান সময়ে ওই একই জমির মালিকানা দাবি করে দখল নিতে চান এটা দুঃখজনক|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd