• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সুন্দর প্রত্যাবর্তন বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়লেন মেসি ষড়যন্ত্র মূলক অপপ্রচারের শিকার ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম তানোরে তসলিমা ইলেক্ট্রনিক্স ও ওয়ালটন শোরুমে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক

ধর্মপাশায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

Reporter Name / ১৬৭ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশায় চৌকি আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দিন স্বামী-স্ত্রীর মধ্যে চলমান মামলার হাজিরা দিতে আদালতে উপস্থিত হন ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামের হেকিম মির্জার ছেলে মো. আক্তার হোসেন (৪০) এবং তার স্ত্রী মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের মৃত রহমানের মেয়ে শরীফা আক্তার। আদালত প্রাঙ্গণে অবস্থানকালেই আক্তার হোসেন পেছন দিক থেকে শরীফাকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত অবস্থায় শরীফাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ময়মনসিংহ যাওয়ার পথে শরীফা আক্তার মারা যান। নিহত শরীফা আক্তার তিন বছরের এক কন্যা সন্তান আরবীকে রেখে গেছেন।

ঘটনার পর পালানোর চেষ্টা করলে উপস্থিত জনতা ঘাতক আক্তার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসামিকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd