মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
জেলা প্রতিনিধি ভোলা
ভোলার দৌলতখানে ঐতিহ্যবাহী ও শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় এর সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে। সদ্য ঘোষিত ফলাফলে প্রতিষ্ঠানটি উপজেলার শীর্ষস্থান অর্জনের গৌরব অর্জন করায় এ আনন্দঘন মুহূর্ত উদযাপিত হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহিমা আকতার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মো. আবুল খায়ের সাধারণ সম্পাদক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং উপজেলা প্রতিনিধি, দৈনিক আমার দেশ। জাবেদ হোসাইন সিনিয়র শিক্ষক, দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়। আবু আবদুল্লাহ সিনিয়র শিক্ষক, দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়। জামাল উদ্দিন: সিনিয়র শিক্ষক, দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়।
আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষায় সেরা সাফল্য অর্জনকারী ১০ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহিমা আকতার শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্দেশনামূলক পরামর্শ দিয়ে বলেন, তোমাদের আজকের এই অর্জনে আমরা গর্বিত, তবে এখানেই থামা যাবে না। কেবল পুঁথিগত বিদ্যায় মেধাবী হলেই চলবে না, পাশাপাশি একজন সৎ ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করে তোমাদের বিদ্যালয়, শিক্ষক এবং পিতামাতার মুখ আরও উজ্জ্বল করবে—এটাই আমাদের প্রত্যাশা।
মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
জেলা প্রতিনিধি ভোলা
০১৬১৬৬৬৭৪৯৬