• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গ্রীণ লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নাগেশ্বরী উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হলেন মো: নুর মোহাম্মদ নারীূদের প্রতারনার ফাঁদে ফেলার অন্যতম সিন্ডিকেট এর মুলহোতা ” বিল্লাল ফারদিন ” নেপথ্যে : অসাধু কিছু হলুদ মিডিয়ার আগ্রাসী সমর্থন!!! কাউন্টারে টিকিট নেই, ডাবিং’ করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট দৌলতখানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর ইশতেহার বাস্তবায়নে বৃক্ষরোপণ, চারা ও চেক বিতরণ জুয়েলার্স মালিক সমিতির সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় নাগেশ্বরীতে অসহায় সাজিরন বেওয়ার পাশে নাগেশ্বরী উপজেলা প্রশাসন কিশোরী মেয়েকে ধ/র্ষ/ণে/র অভিযোগে বাবা গ্রে/প্তা/র, দৃষ্টান্তমূলক শা/স্তি/র দাবি আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক সিলেটে যুবক নূর ইসলাম হ/ত্যা: ই/য়া/বা কেনাবেচার ৫০০ টাকার জেরে খু/ন

দৌলতখানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
​জেলা প্রতিনিধি ভোলা
ভোলার দৌলতখানে ঐতিহ্যবাহী ও শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় এর সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে। সদ্য ঘোষিত ফলাফলে প্রতিষ্ঠানটি উপজেলার শীর্ষস্থান অর্জনের গৌরব অর্জন করায় এ আনন্দঘন মুহূর্ত উদযাপিত হয়।
​বুধবার (১৬ সেপ্টেম্বর) বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহিমা আকতার।
​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মো. আবুল খায়ের সাধারণ সম্পাদক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং উপজেলা প্রতিনিধি, দৈনিক আমার দেশ। জাবেদ হোসাইন সিনিয়র শিক্ষক, দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়। আবু আবদুল্লাহ সিনিয়র শিক্ষক, দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়। জামাল উদ্দিন: সিনিয়র শিক্ষক, দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়।
​আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষায় সেরা সাফল্য অর্জনকারী ১০ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
​সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহিমা আকতার শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্দেশনামূলক পরামর্শ দিয়ে বলেন, তোমাদের আজকের এই অর্জনে আমরা গর্বিত, তবে এখানেই থামা যাবে না। কেবল পুঁথিগত বিদ্যায় মেধাবী হলেই চলবে না, পাশাপাশি একজন সৎ ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করে তোমাদের বিদ্যালয়, শিক্ষক এবং পিতামাতার মুখ আরও উজ্জ্বল করবে—এটাই আমাদের প্রত্যাশা।

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
জেলা প্রতিনিধি ভোলা
০১৬১৬৬৬৭৪৯৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd