• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

দক্ষিণ সুরমায় আবারও ‘রিজিক ফুডকার্ট’-এর বৈদ্যুতিক তার চুরি

Reporter Name / ১৪২ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

আহমেদ আকবর

সিলেট

পরিকল্পিত চক্র নাকি কিশোর গ্যাং, আতঙ্কে ব্যবসায়ীরা

সিলেটের দক্ষিণ সুরমায় ‘ইলিশ রেস্টুরেন্ট’-এর বিপরীত পাশে অবস্থিত ‘রিজিক ফুডকার্ট’ নামক দোকানে আবারও চুরির ঘটনা ঘটেছে। গত রাতে দোকানটির বৈদ্যুতিক তার কেটে নিয়ে যায় চোরচক্র। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই নির্দিষ্ট দোকানে চুরির ঘটনা ঘটল।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই একই সারিতে রিজিক ফুডকার্টের পাশাপাশি আরও চারটি সমমানের দোকান রয়েছে। কিন্তু অলৌকিক বা রহস্যজনকভাবে বারবার শুধু রিজিক ফুডকার্ট দোকানটিকেই চোরের দল নিশানা বানাচ্ছে।

ফলে এটি সাধারণ চুরি, বেপরোয়া কিশোর গ্যাং বা ছিনতাইকারীদের কাজ, নাকি এর পেছনে কোনো পরিকল্পিত শত্রুতা বা উদ্দেশ্যমূলক চক্র জড়িত—তা নিয়ে এলাকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে।ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, দক্ষিণ সুরমা থানা পুলিশের নিয়মিত টহল ডিউটি থাকা সত্ত্বেও তাদের চোখ ফাঁকি দিয়ে এভাবে বারবার চুরির ঘটনা ঘটছে।

এতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে।এ বিষয়ে রিজিক ফুডকার্টের পরিচালক আহমেদ জামিল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, বারবার একই দোকানে চুরির ঘটনা কোনো স্বাভাবিক বিষয় নয়। আইনি প্রতিকার ও নিরাপত্তার স্বার্থে তিনি বিষয়টি দ্রুত দক্ষিণ সুরমা থানা পুলিশকে লিখিতভাবে অবগত করবেন এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নিয়েছেন।এলাকার ব্যবসায়িক পরিবেশ স্বাভাবিক রাখতে ও চোরচক্রকে চিহ্নিত করতে পুলিশি নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd