• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না….গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর রাজধানীর মুগদায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ সিলেট মহানগরীতে রাতে মোটরসাইকেল চলাচলে সীমিত করার নির্দেশ

দক্ষিণ চট্টগ্রামে জামায়াতের গোলটেবিল বৈঠকে সাংবাদিক ও সাংস্কৃতিকব্যক্তিত্ব, ৫ দফা দাবির ঘোষণা

Reporter Name / ২৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

 

সুশান্ত শীল, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে কর্ণফুলীর এস আর স্কয়ার কমিটি সেন্টারে সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সঙ্গে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে গত জুলাইয়ের জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা গণদাবি ঘোষণা করা হয়।

গতকাল বুধবার (৮ অক্টোবর) বিকাল ৪টায় অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী। সঞ্চালনায় ছিলেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট আবু নাছের।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য অধ্যাপক নুরুল আমীন। বক্তব্য রাখেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, চট্টগ্রাম-১৬ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, জেলা সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-১৩ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, কর্ণফুলী উপজেলা আমীর মনির আবছার চৌধুরী, আনোয়ারা উপজেলা সেক্রেটারি আবুল হাসান খোকা এবং মিডিয়া সংগঠক গিয়াস আজাদ চৌধুরী।

বক্তারা বলেন, অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক পরিবেশ তৈরির আহ্বান জানান এবং ৫ দফা গণদাবি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরো বলেন, এই গণদাবী বাস্তবায়ন হলেই দেশের জনগণ তাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবে। অবশ্যই আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হইবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হইলে সংসদে প্রত্যেকটি দলের অবস্থান দৃঢ় মজবুত হইবে। বিশ্বের অন্তত ৫০ টিরও বেশি দেশে এ পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা চালু রয়েছে। এই পদ্ধতির মাধ্যমে সরকার গঠন হইলে। কোন সরকার স্বৈরাচারি সরকার হিসেবে রূপান্তরিত হইতে পারবেনা। তখন সরকার হবে জনগণেরই সরকার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd