• বুধবার, ২০ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন তানোরে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ৭ আসামি গ্রেফতার—ছিনতাইকারী ও জুয়া চক্রের সদস্যদের আটক, অস্ত্র ও নগদ টাকা উদ্ধার প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের মাহিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ আশুলিয়া মডেল প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী কমিটি ঘোষণা সাংবাদিক মমিনুল ইসলাম মুন-এর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক বিল্লি হাটে টাকার বিনিময়ে ক্যারামবোর্ড জুয়ার আসর, যুব সমাজ ধ্বংসের আশঙ্কায় মিরপুরে হযরত শাহ আলী বাগদাদী (রহ.) মাজারে হামলার তীব্র নিন্দা ও দোষীদের বিচারের দাবি— মোঃ শাহজাহান বাশার এর শাহ আলী (র.) মাজারে হামলা: সিসিটিভিতে শনাক্ত, জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার

তানোরে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

Reporter Name / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলায় ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ মে) বিকেলে তানোর সরকারি খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো: নাইমুল হাসান।
কৃষকের উৎপাদিত ধান ও চালের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুদ শক্তিশালী করার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করেছে খাদ্য বিভাগ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষক, মিল মালিক, ব্যবসায়ী, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোসা: পারভীন। এসময় উপস্থিত ছিলেন তানোর সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) মোসা: আফরোজা খাতুন, তানোর পৌর ছাত্রদলের আহ্বায়ক ও চাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহিন সরকার রঞ্জু, ধান-চাল ও চাতাল মালিক সমিতির কোষাধ্যক্ষ ব্যবসায়ী জামিলুর রহমানসহ খাদ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, মিল মালিক, কৃষক প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
সংগ্রহের লক্ষ্যমাত্রা
উদ্বোধনী বক্তব্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোসা: পারভীন জানান, ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের আওতায় উপজেলার বিভিন্ন অটো ও হাস্কিং মিল থেকে প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা দরে মোট ৪০৬ মেট্রিক টন সংগ্রহ করা হবে। এছাড়াও কৃষকদের কাছ থেকে প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা দরে ১ হাজার ৫৬৩ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, এ কার্যক্রমের আওতায় ৩০০ মেট্রিক টন গমও সংগ্রহ করা হবে এবং আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে। সরকারের নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কৃষকদের সঙ্গে মতবিনিময়
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিএমডিএ সহকারী প্রকৌশলী মো: নাইমুল হাসান সরকারি খাদ্য গুদাম পরিদর্শন করেন। এসময় তিনি গুদামের সংরক্ষণ ব্যবস্থা, ধান-চাল গ্রহণ প্রক্রিয়া ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। পরে উপস্থিত কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং কৃষি উৎপাদন, সেচ ব্যবস্থা, খাদ্য সংরক্ষণ ও কৃষকের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। কৃষকদের উৎপাদিত ধান ও চাল সঠিকভাবে সংগ্রহের মাধ্যমে একদিকে যেমন খাদ্য মজুদ শক্তিশালী হবে, অন্যদিকে কৃষকরাও আর্থিকভাবে লাভবান হবেন। কৃষকদের মধ্যে স্বস্তি
অনুষ্ঠানে উপস্থিত প্রান্তিক কৃষকদের অনেকেই জানান, সরকারি মূল্যে সরাসরি ধান বিক্রির সুযোগ পাওয়ায় তারা খুশি। বাজারে ধানের দাম কমে গেলে কৃষকরা লোকসানের মুখে পড়েন। কিন্তু সরকারি সংগ্রহ কার্যক্রম চালু থাকলে কৃষকরা অন্তত একটি নির্ভরযোগ্য বাজার পান।
স্থানীয় মিল মালিক ও ব্যবসায়ীরাও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় ধান-চাল সংগ্রহ কার্যক্রম পরিচালিত হলে কৃষক, মিল মালিক ও সরকার—সব পক্ষই উপকৃত হবে।
খাদ্য মজুদে ইতিবাচক প্রভাব
সংশ্লিষ্টরা মনে করছেন, বোরো মৌসুমে ব্যাপক পরিমাণ ধান-চাল সংগ্রহের ফলে জাতীয় খাদ্য গুদামে মজুদ বৃদ্ধি পাবে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd