• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা-৫-এর শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও জনমানুষের নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস: একটি নাম, একটি ইতিহাস সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ শিক্ষায় বিনিয়োগ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ওসমানিতে ভর্তি বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নিরলস কাজ করছে – গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ফুলতলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুই সপ্তাহে হাসপাতালে ভর্তি ২১ রোগী আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন টিনশেড ভবন নিলামে বিক্রি

তানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুরু

Reporter Name / ২৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর তানোর উপজেলায় কৃষি পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে খরিপ-১ মৌসুমে উফসী আউস ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৭ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০শে এপ্রিল ) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও নাঈমা খান বলেন, বৈশ্বিক নানা সংকটের মধ্যেও দেশের প্রান্তিক কৃষকদের সহায়তায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের উৎপাদন বাড়াতে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হচ্ছে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, “এই প্রণোদনার সার ও বীজ কোনোভাবেই বিক্রি করা যাবে না। তানোর একটি কৃষিপ্রধান এলাকা—এখানে কৃষকের সংখ্যা বেশি, চাহিদাও অনেক। সীমিত বরাদ্দের মধ্যেই কৃষকদের মাঝে এই সহায়তা প্রদান করা হচ্ছে। তাই প্রাপ্ত উপকরণ যথাযথভাবে চাষাবাদে ব্যবহার করতে হবে। কেউ যদি এগুলো বিক্রি করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ জানান, এবারের কর্মসূচির আওতায় উপজেলার ৭ হাজার প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি করে উন্নত মানের ধানের বীজ প্রদান করা হবে।
তিনি বলেন, “আজকের উদ্বোধনী দিনে সরনজাই ও তালন্দ ইউনিয়নের কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার বাকি পাঁচটি ইউনিয়ন ও দুটি পৌরসভার কৃষকদের মাঝেও এই প্রণোদনা পৌঁছে দেওয়া হবে।”
স্থানীয় কৃষকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে সার ও বীজ পেয়ে তারা চাষাবাদে নতুন করে উৎসাহ পাচ্ছেন। এতে উৎপাদন খরচ কমবে এবং ফলন বৃদ্ধির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার আশা করছেন তারা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মচারী, জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd