• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না….গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর রাজধানীর মুগদায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ সিলেট মহানগরীতে রাতে মোটরসাইকেল চলাচলে সীমিত করার নির্দেশ

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

Reporter Name / ৪০ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

হামিদুর রহমান,রাজশাহী জেলা প্রতিনিধি: প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক সহায়তা কর্মসূচি। ২০২৬-২০২৭ অর্থবছরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তার অংশ হিসেবে রাজশাহীর তানোরে ২০ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় তানোর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের পক্ষ থেকে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রত্যেক উপকারভোগীকে এক বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসনে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। সহায়তা পেয়ে উপকারভোগীরাও সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার আমির মাওলানা আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারি ডি. এম. আক্কাস আলী, নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান, তানোর পৌরসভার মেয়র পদপ্রার্থী মাহবুর রহমান চৌধুরী, মুন্ডুমালা পৌরসভার সেক্রেটারি গাজীউর রহমানসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার জায়গা থেকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd