• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না….গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর রাজধানীর মুগদায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ সিলেট মহানগরীতে রাতে মোটরসাইকেল চলাচলে সীমিত করার নির্দেশ

তানোরে নবাগত ইউএনও মোসা. নাঈমা খান যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ

Reporter Name / ৩৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

হামিদুর রহমান,

তানোর রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর তানোর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোসা. নাঈমা খান। বুধবার (২৪ সেপ্টেম্বর) পড়ন্ত বিকেলে নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি।
নবাগত ইউএনওকে স্বাগত জানাতে প্রশাসন ভবনের সামনে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন খান, কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা ফুলের তোড়া দিয়ে ইউএনও নাঈমা খানকে বরণ করে নেন। এর আগে তিনি গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাঈমা খান সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা। যোগদানের পরপরই তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তানোরবাসীর জন্য তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।


ইউএনও নাঈমা খান বলেন,
সরকারি নির্দেশনা অনুযায়ী সবার সাথে সমন্বয় করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাব। তানোর উপজেলার সর্বস্তরের মানুষের উন্নয়নে শুধু কর্মকর্তা-কর্মচারী নয়, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সব শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা চাই। কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে ২৪ ঘন্টা সবার জন্য তানোর উপজেলা প্রশাসনের দরজা উন্মুক্ত থাকবে ইনশাল্লাহ।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা নবাগত ইউএনওর যোগদানকে ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছেন এবং তার নেতৃত্বে তানোরের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তানোর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। স্থানীয় সচেতন মহল মনে করছে, একজন তরুণ ও কর্মদক্ষ কর্মকর্তা হিসেবে ইউএনও নাঈমা খানের যোগদান তানোরে প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে এবং সাধারণ মানুষের জন্য সরকারি সেবাপ্রদান আরও সহজতর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd