• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুমিল্লা-৫-এর শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও জনমানুষের নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস: একটি নাম, একটি ইতিহাস সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ শিক্ষায় বিনিয়োগ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ওসমানিতে ভর্তি বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নিরলস কাজ করছে – গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ফুলতলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুই সপ্তাহে হাসপাতালে ভর্তি ২১ রোগী আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন টিনশেড ভবন নিলামে বিক্রি ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সুনামগঞ্জ-১ আসনে ৩ জন বৈধ প্রার্থীর অনুকূলে বরাদ্দকৃত প্রতীকের তালিকা প্রকাশ

Reporter Name / ২৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ৩ জন বৈধ প্রার্থীর অনুকূলে বরাদ্দকৃত প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের প্রকাশিত ফরম-৫ অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর এই তালিকা চূড়ান্ত করা হয়। তালিকায় উল্লেখিত তিনজন প্রার্থীর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের জন্য বরাদ্দ করা হয়েছে ধানের শীষ প্রতীক।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে দাঁড়িপাল্লা প্রতীক।

এছাড়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদারের জন্য বরাদ্দ করা হয়েছে বই প্রতীক।

এ বিষয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত সুনামগঞ্জ-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনী এলাকার ভোটারদের স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd