• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে ​সারের সঠিক দাম নিশ্চিত ও কৃষকের হয়রানি বন্ধের দাবিতে কৃষক মজুর সংহতির স্মারকসংলিপি প্রদান ফুলতলার গাড়াখোলা হাই স্কুলের এডহক কমিটির সভাপতি’র সংবর্ধনা কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৩৭ জন গ্রেপ্তার, উদ্ধার ১২৪ কেজি গাঁজা ও ৩১০ ইয়াবা মিছিল আর স্লোগানে মুখরিত বুড়িচং, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, খুলছে টোলমুক্ত সার্ভিস সেতু নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা-৫-এর শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও জনমানুষের নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস: একটি নাম, একটি ইতিহাস

সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ওসমানিতে ভর্তি

Reporter Name / ৫২ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

আহমেদ আকবর

সিলেট

সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ সম্বোধন নিয়ে কথা কাটাকাটির জেরে রুমন মিয়া (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহত রুমন বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ‘বড় ভাই’ ও ‘ছোট ভাই’ সম্বোধন করা নিয়ে রুমনের সাথে তানজিদ (২০) নামে এক যুবকের কথা কাটাকাটি হয়। তানজিদ স্থানীয় আজাদ মিয়ার ছেলে।

বাকবিতণ্ডার এক পর্যায়ে আজাদ মিয়ার নেতৃত্বেই তার ছেলে তানজিদ এবং সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রুমনের ওপর হামলা চালায়।হামলাকারীরা ধারালো চাকু দিয়ে রুমনের শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। প্রত্যক্ষদর্শীরা জানান, তানজিদের সাথে হামলায় তার সহযোগী হৃদয়, নিহাত, জয়ন্ত, ডিজে সাগর, তুফা এবং সাগর (২)-সহ আরও কয়েকজন অংশ নেয়। রুমনের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে রক্তাক্ত অবস্থায় রুমনকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সাথে জড়িত আজাদ মিয়া, তার ছেলে তানজিদ ও তাদের সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd