• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শাহ আলম অভিকে বহিষ্কার করল বাংলাদেশ সুপ্রিম পার্টি সিলেটে প্রিপেইড বিদ্যুৎ মিটারে ‘ভুতুড়ে’ কাণ্ড: হঠাৎ টাকা উধাও হওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: এমপি মশিউর রহমান খান কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৩ আসামি গ্রেপ্তার বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন সিলেটে সেলফি ব্রিজে তরুণকে কু/পি/য়ে হ/ত্যা সিলেটে অবৈধ ক্রস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণ তাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ দেশে বিক্রি হওয়া ৩৪ টুথপেষ্ট এর ২৬ টিতেই মাইক্রোপ্লাস্টিক, নিরাপদ মাত্র ৮ টি সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

শাহ আলম অভিকে বহিষ্কার করল বাংলাদেশ সুপ্রিম পার্টি

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক শাহ আলম অভিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রতিহিংসামূলক বক্তব্য প্রদান, ভিডিও প্রচার এবং সংগঠনের স্বার্থপরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসপি জানায়, গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গৃহীত সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী শাহ আলম অভির বহিষ্কার কার্যকর করা হয়। এরপর থেকে তিনি দলের কোনো সাংগঠনিক পদে নেই এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির পক্ষে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা বা প্রতিনিধিত্ব করার এখতিয়ারও তার নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহ আলম অভি দলীয় পরিচয়ে কোনো সভা, সমাবেশ, কর্মসূচি, প্রতিনিধিদল, গণমাধ্যমে বক্তব্য বা অন্য কোনো কার্যক্রমে অংশ নিতে কিংবা নিজেকে দলের প্রতিনিধি হিসেবে পরিচয় দিতে অনুমোদিত নন।

এ বিষয়ে দলের সব পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ যদি শাহ আলম অভিকে দলীয় কার্যক্রমে সম্পৃক্ত করেন অথবা সাংগঠনিক সিদ্ধান্তের পরিপন্থী কোনো কর্মকাণ্ডে অংশ নেন, তবে দলীয় গঠনতন্ত্র, শৃঙ্খলা বিধি ও প্রযোজ্য সাংগঠনিক নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কার সংক্রান্ত এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর এবং তা দলের সব স্তরের নেতা-কর্মীদের জন্য প্রযোজ্য।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সুপ্রিম পার্টির যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd