• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কুমিল্লা মেডিকেল কলেজে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত খোজারখলা মারকাজ জামে মসজিদের অজুখানা উন্নয়নে সরকারি অনুদানের আশ্বাস দিলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির বাংলাদেশ প্রেস ক্লাবের নাগেশ্বরী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা নাগেশ্বরীতে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক মিছিল, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি সিলেটে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান ধরলার ভাঙন থেকে বাঁচাতে লিজ নেওয়া জমিতে প্রটেকশন নির্মাণ শুরু নাগেশ্বরী বণিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক হলেন নুরন নবী দুলাল কচাকাটা ফুটবল টুর্নামেন্ট ২০২৬: জমকালো আয়োজনের মধ্য দিয়ে গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন আমরা কি শিখেছি, আর কি শেখাচ্ছি? ​— মোঃ রাজিব খান

কুমিল্লা মেডিকেল কলেজে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

Reporter Name / ৩৩ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মোহাম্মদ ইকবাল হোসেন
Early Action on Diabetes’ (ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আগাম পদক্ষেপ) প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা মেডিকেল কলেজে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় কুমিল্লা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এন্ডোক্রাইনোলজি বিভাগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডায়াবেটিসের ঝুঁকি নিরূপণ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ এনামুল হক। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ মাসুম হাসান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ সজিবুর রশিদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এন্ডোক্রাইনোলজি বিভাগের ডাঃ মোঃ আব্দুল বারী রবেল। স্বাগত বক্তব্যে তিনি ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে আগাম সচেতনতা, দ্রুত রোগ নির্ণয় ও যথাযথ চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মহিবুল্লাহ। তিনি গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি, মা ও শিশুর স্বাস্থ্যের ওপর এর প্রভাব এবং সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ মোহাম্মদ মাসুম হাসান ডায়াবেটিসকে একটি বড় জনস্বাস্থ্য সমস্যা হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যসম্মত জীবনযাপন, নিয়মিত শারীরিক পরিশ্রম ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ সজিবুর রশিদ পরিকল্পিত ও ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সার্জারি বিভাগের অধ্যাপক ডাঃ এস. এম. সফিউল আজম চৌধুরী ডায়াবেটিক ফুটের চিকিৎসা এবং অস্ত্রোপচারের আগে ও পরে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে সার্জারি ও এন্ডোক্রাইনোলজি বিভাগের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ চিন্ময় কুমার সাহা স্মরণ করিয়ে দেন, ১৪ নভেম্বর ইনসুলিন আবিষ্কারের অন্যতম পথিকৃৎ স্যার ফ্রেডরিক ব্যান্টিংয়ের জন্মদিন। ইনসুলিন আবিষ্কার ডায়াবেটিস চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন এনেছে।
গাইনি ও অবস্টেট্রিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ কামাল হোসেন গর্ভধারণের আগে ডায়াবেটিসের ঝুঁকি যাচাই এবং গর্ভাবস্থায় নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ডাঃ মোঃ এনামুল হক “Know the Signs, Know Your Risk, Act Early” বার্তাটি তুলে ধরে বলেন, ডায়াবেটিসের লক্ষণ ও ঝুঁকি সম্পর্কে সচেতন হয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিলে অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব। তিনি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd