• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশ প্রেস ক্লাবের নাগেশ্বরী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা নাগেশ্বরীতে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক মিছিল, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি সিলেটে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান ধরলার ভাঙন থেকে বাঁচাতে লিজ নেওয়া জমিতে প্রটেকশন নির্মাণ শুরু নাগেশ্বরী বণিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক হলেন নুরন নবী দুলাল কচাকাটা ফুটবল টুর্নামেন্ট ২০২৬: জমকালো আয়োজনের মধ্য দিয়ে গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন আমরা কি শিখেছি, আর কি শেখাচ্ছি? ​— মোঃ রাজিব খান দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসনাবাদে অসহায় ভূমিহীন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়ার পাশে দুটি যুব সংগঠন

বাংলাদেশ প্রেস ক্লাবের নাগেশ্বরী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা

Reporter Name / ৩৪ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

 

​নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি,সাঈদী হোসেন

বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব’-এর (রেজি নং- ৯৮৭৩৬/১২) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা শাখার ১৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক ফরিদ খানের অনুমোদিত এই কমিটিতে মোঃ মিলন মিয়াকে সভাপতি এবং মোঃ সাঈদী হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
​নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন (দৈনিক খবর ও দৈনিক তৃতীয় মাত্রা), সহ-সভাপতি মোঃ জেলল রানা (দৈনিক বার্তাঘর ও দৈনিক গণ দাবী), সহ-সাধারণ সম্পাদক মোঃ রাহিমুল ইসলাম (নাগেশ্বরী টিভি ও দৈনিক দিক দিগন্ত), সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম (সাপ্তাহিক দুধকুমার কচাকাটা ও দৈনিক স্বদেশ বিচিত্রা) এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার সৃজন (হামার কুড়িগ্রাম ও দৈনিক যুগের কণ্ঠস্বর)।

​কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— ধর্ম বিষয়ক সম্পাদক এম এম রিয়াজুল ইসলাম রুহী (নাগেশ্বরী পোস্ট ও দৈনিক বাংলাদেশ সমাচার), কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মীম (প্রাণের শহর নাগেশ্বরী ও দৈনিক আজকের জনবানী), প্রচার সম্পাদক শ্রী কাজল কুমার মোহন্ত (স্টাফ রিপোর্টার, নাগেশ্বরী আপডেট নিউজ) এবং আইসিটি সম্পাদক মোঃ সজিব মিয়া (নাগেশ্বরী ২৪ ও দৈনিক সোনালী কণ্ঠ)।

​এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মোঃ সাদিকুল ইসলাম (হামার নাগেশ্বরী ও দৈনিক স্বদেশ বিচিত্রা) এবং সাধারণ সদস্য হিসেবে মোঃ ফরিদুল ইসলাম (দৈনিক সংগ্রাম), মোঃ মোস্তফা কামাল (দৈনিক সারাদেশ), মোঃ ইদ্রিস আলী (দৈনিক হামার দেশ), মোঃ শামীম হোসেন (প্রাইম টিভি), মোঃ রাসেল মিয়া (দৈনিক জনতার খবর) ও মোঃ বেলাল হোসেন (নাগেশ্বরী টাইমস) মনোনীত হয়েছেন।

​কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মোঃ মিলন মিয়া (নাগেশ্বরী আপডেট নিউজ ও দৈনিক স্বদেশ বিচিত্রা) তাঁকে সভাপতি নির্বাচিত করায় বাংলাদেশ প্রেস ক্লাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা সবাই সর্বদা ন্যায়ের পক্ষে থাকবো এবং ঐক্যবদ্ধভাবে মিলেমিশে কাজ করবো।”

​নবগঠিত এই কমিটির সকল সদস্য আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে নাগেশ্বরী উপজেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd