• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না….গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর রাজধানীর মুগদায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ সিলেট মহানগরীতে রাতে মোটরসাইকেল চলাচলে সীমিত করার নির্দেশ

রামপালে অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যসহ দু’জনের মৃত্যু

Reporter Name / ২৫৪ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

মোঃ হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার বাগেরহাট ।।

বাগেরহাটের রামপালে অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যসহ দু’জনের মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে অভ্যন্তরে অস্থায়ী ক্যাম্পের ছাদে শুকানো কাপড় আনতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সেনা সদস্য মোঃ আরিফ হাসান (২৭) ও বেসরকারি কর্মচারী ধোপা হাছিব খান (১৯)।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, অস্থায়ী সেনা ক্যাম্পে শুকানো কাপড় আনতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন ধোপা হাছিব খান।
তখন পাশে থাকা সেনা সদস্য আরিফ হাসান এগিয়ে এসে তাকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতায়িত হয়ে পড়ে। এসময় অপর এক সেনা সদস্য শুকনো বাশঁ দিয়ে বিদ্যুতের তার সরিয়ে দেন।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দু’জনই মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd