• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভায় জমকালো আয়োজনের ডাক! সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে কাজ করতে চাই: এম. মাসুদুর রহমান মাসুদ কালিগঞ্জের ঢেবঢেবী নামাচর জান্নাতুল ফেরদৌস মাদ্রাসায় ১ হাজার ইট উপহার দিলেন (হাজী সোহেল) বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ফলাফল ঘোষণা, সভাপতি মনিরুল ইসলাম মনি পত্নীতলায় বাংলাদেশ প্রেসক্লাবের মাসিক সভা ও আলোচনা অনুষ্ঠিত পাঁচবিবি সীমান্তে ১৬০ বোতল ভারতীয় উইনক্রিক্স কফ সিরাপ আটক নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট রাজাপুরে ৮ পরিবারের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন ধামইরহাটে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

মোগলাবাজার থানা পুলিশ কর্তৃক অপহৃত ভিকটিম (১৫) উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার:

Reporter Name / ৩৬৪ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

আকবর আহমেদ

দক্ষিণ সুরমা প্রতিনিধি সিলেট

মোগলাবাজার থানাধীন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রী (১৫) গত ০৬/০৪/২০২৬ খ্রি. তারিখ সন্ধ্যা আনুমানিক ০৭:৩০ ঘটিকায় নিজ বাসা হতে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় ভিকটিমের পরিবার মোগলাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন জিডি নং-৩২২, তারিখ-০৭/০৪/২০২৬ খ্রি.।
পরবর্তীতে অফিসার ইনচার্জ মোগলাবাজার থানার সার্বিক দিক-নির্দেশনায় এসআই (নিঃ) শিহাব মাহমুদ তথ্য প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় ২০/০৪/২০২৬ খ্রি. সকাল ০৯:৩০ ঘটিকায় গাজীপুর জেলার কাশিমপুর এলাকা হতে অপহরণকারী মাহদী হাসান মুন্না (২০), পিতা-মৃত শাহীন আহমদ মোসাহিদ, মাতা-সেলিনা আক্তার, সাং-পূর্ব শ্রীরামপুর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট’কে গ্রেফতারপূর্বক ভিকটিম (১৫)-কে উদ্ধার করেন।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামি কৌশলে প্রেমের ফাঁদে ফেলে প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রী ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায়।
উক্ত ঘটনার বিষয়ে মোগলাবাজার থানার মামলা নং-১১, তারিখ-২০/০৪/২০২৬ খ্রি., ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭ রুজু করা হয়েছে। অপহরণকারী আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd