আকবর আহমেদ
দক্ষিণ সুরমা প্রতিনিধি সিলেট
মোগলাবাজার থানাধীন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রী (১৫) গত ০৬/০৪/২০২৬ খ্রি. তারিখ সন্ধ্যা আনুমানিক ০৭:৩০ ঘটিকায় নিজ বাসা হতে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় ভিকটিমের পরিবার মোগলাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন জিডি নং-৩২২, তারিখ-০৭/০৪/২০২৬ খ্রি.।
পরবর্তীতে অফিসার ইনচার্জ মোগলাবাজার থানার সার্বিক দিক-নির্দেশনায় এসআই (নিঃ) শিহাব মাহমুদ তথ্য প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় ২০/০৪/২০২৬ খ্রি. সকাল ০৯:৩০ ঘটিকায় গাজীপুর জেলার কাশিমপুর এলাকা হতে অপহরণকারী মাহদী হাসান মুন্না (২০), পিতা-মৃত শাহীন আহমদ মোসাহিদ, মাতা-সেলিনা আক্তার, সাং-পূর্ব শ্রীরামপুর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট'কে গ্রেফতারপূর্বক ভিকটিম (১৫)-কে উদ্ধার করেন।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামি কৌশলে প্রেমের ফাঁদে ফেলে প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রী ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায়।
উক্ত ঘটনার বিষয়ে মোগলাবাজার থানার মামলা নং-১১, তারিখ-২০/০৪/২০২৬ খ্রি., ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭ রুজু করা হয়েছে। অপহরণকারী আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।