• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মুক্তিযোদ্ধার পরিবারের তালাবদ্ধ বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ রাজনীতি ও সামাজিক পরিচয়ের বাইরে তাঁর আরেক পরিচয়—একজন সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরীর অনন্য পথচলা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সংশ্লিষ্টতার দাবি আসন্ন ৫নং সুবিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ পনিরুজ্জামান মোল্লার নিবাচনী অঙ্গীকার ঘোষণা নাগেশ্বরীর থানা পুলিশের অভিযান, ৪০ বোতল ইস্কাফ উদ্ধার নাগেশ্বরী উপজেলা ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটি প্রকাশ ও শপথ গ্রহণ অনুষ্ঠান ‎ত্রি-মুখী ক্যাডেট মাদ্রাসায় ফল প্রকাশ, সনদ ও নগদ অর্থ বিতরণ এসএমপি পুলিশ কমিশনার মহোদয়ের দক্ষিণ সুরমা থানা পরিদর্শন: ভোলায় পুলিশের বিশেষ অ্যাকশন: নগদ টাকাসহ ইয়াবা সিন্ডিকেটের ৬ সদস্য গ্রেফতার

মুক্তিযোদ্ধার পরিবারের তালাবদ্ধ বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ শাহজাহান বাশার: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজারীহাট চৌরাস্তার উত্তর পাশে এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের তালাবদ্ধ বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত ৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী পরিবারের সদস্য ও আমেরিকা প্রবাসী আবদুল হালিম জানান, তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল খালেকের বড় ছেলে। ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য ছিলেন না। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়ির জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে এবং নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, রাতের কোনো একপর্যায়ে বাড়ির ভেতর থেকে শব্দ শুনতে পেয়ে আশপাশের লোকজন বিষয়টি টের পান। পরে চিৎকার-চেঁচামেচি শুরু হলে প্রতিবেশীরা ঘটনাস্থলের দিকে এগিয়ে আসেন। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে স্থানীয়রা দাবি করেন।

আবদুল হালিমের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ঘটনার বিষয়ে এর আগে থানায় কেউ অবগত করেননি। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করবে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বীর মুক্তিযোদ্ধার পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে এলাকায় ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শনের পর অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd