• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের দায়িত্ব গ্রহণ অবৈধ গ্যাস ক্রস-রিফিলের বলি ইমন: তানোর উপজেলায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জামায়াতের গণমিছিল ও পথসভা জুলাই সনদ ও গণভোট কার্যকরের দাবিতে বুড়িচংয়ে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত দৃষ্টি নন্দন খাল পুনঃখনন শেষে ১৪ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ভান্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান নিউইয়র্কে আন্তর্জাতিক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা: শান্তিপূর্ণ সমাজ গঠনে ইসলামের মানবিক শিক্ষা তুলে ধরলেন শাহসুফি ড. সাইফুদ্দীন আহমদ সিলেট সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডে শুরু হচ্ছে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে ইসলামনগরে মতবিনিময় সভা ১ আগস্ট থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক

মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দাফন সম্পন্ন

Reporter Name / ২৭২ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রৌহা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা নুরুল ইসলাম (৭৪) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এর আগে গত বৃহস্পতিবার (১২ মার্চ) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে ময়মনসিংহে নিয়ে যান। দীর্ঘদিন ধরে তিনি লিভারের জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

স্বজনরা জানান, সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ময়মনসিংহ শহরের বিএডিসি ফার্ম মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিজ জন্মস্থান সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের রৌহা গ্রামে নিয়ে আসা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় রৌহা গ্রামে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

তার মৃত্যুতে জেলার মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd