আহমেদ আকবর
দক্ষিণ সুরমা সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডে আগামীকাল থেকে অনলাইনে বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ১ আগস্ট ২০২৬ ইংরেজি থেকে শুরু হয়ে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০ আগস্ট ২০২৬ ইংরেজি পর্যন্ত।
২১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রাশেদুর রহমান রাশেদ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি সর্বসাধারণের অবগতির জন্য আবেদনের বিস্তারিত সময়সূচী ও নিয়মাবলী প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পরিচয়পত্র (NID) অনুযায়ী যেসব পুরুষের বয়স ৬৫ বছর এবং নারীদের বয়স ৬২ বছরের বেশি, তাঁরা বয়স্ক ভাতার জন্য আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।
প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও যথানিয়মে অনলাইন আবেদন করা যাবে। আগ্রহী নাগরিকরা চাইলে সরাসরি কাউন্সিলর পদপ্রার্থী রাশেদুর রহমান রাশেদের সাথে যোগাযোগ করে কিংবা নিজে নিজেই অনলাইনের মাধ্যমে এই আবেদন সম্পন্ন করতে পারবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যসমূহ:
১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID)।
২. আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৩. আবেদনকারীর নিজস্ব জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত মোবাইল নম্বরের সচল ‘বিকাশ’ অ্যাকাউন্ট নাম্বার।
৪. মনোনীত নমিনির জাতীয় পরিচয়পত্র (NID)।
৫. নমিনির ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
২১ নং ওয়ার্ডের যোগ্য ও সুবিধাভোগী নাগরিকদের এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী রাশেদুর রহমান রাশেদ।