• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সোশ্যাল মিডিয়ার চোরাবালি ও বিভ্রান্ত তরুণ প্রজন্ম: সংকটের মনস্তাত্ত্বিক জ্যামিতি ও উত্তরণের পথ – প্রফেসর ড. আসিফ মিজান উপাচার্য, দারু সালাম বিশ্ববিদ্যালয় (সোমালি) এবং রাজনীতি, মানবাধিকার ও অপরাধ বিশ্লেষক। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বুড়িচংয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফকিরহাটে ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটির উপজেলা কমিটি গঠন ও অনুমোদন দক্ষিণ সুরমায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ‘তীর জুয়া’র রমরমা আসর: নেপথ্যে অন্তরের মা জুবেদা বেগম মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর সাথে নাগেশ্বরীর সাকিবুল আলমের সাক্ষাৎ ​কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় বর্ধিত সভায় নাগেশ্বরীর সাইফুর রহমান দুলাল-এর গুরুত্বপূর্ণ বক্তব্য ও অংশগ্রহণ ভান্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠন,সভাপতি জাহিদ সম্পাদক শামীম রাজধানীর বসুন্ধরা থেকে জনপ্রিয় অভিনেত্রীর ম/র/দে/হ উদ্ধার বুড়িচংয়ের কণ্ঠনগরে জানাজার নামাজের স্থান সংস্কারে সমাজসেবক আলহাজ্ব ওমর ফারুকের উদ্যোগ

বুড়িচং.পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজের বার্ষিক দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ১৬৭ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

মোহাম্মদ ইকবাল হোসেন ,
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজের উদ্যোগে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বার্ষিক দোয়া ও অতিথিদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (২৭ জুন) সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ আবদুল হান্নান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ অধ্যক্ষ আবু ইউসুফ ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এমপি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উচ্চশিক্ষা ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, সচিব কুমিল্লা শিক্ষা বোর্ড,আবদুল মান্নান মাধ্যমিক শিক্ষা অফিসার , সহকারী অধ্যাপক কামরুল হাসান নাছিম এবং আবদুর রব চেয়ারম্যান। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তাঁরা সকল পরীক্ষার্থীর সফলতা ও মঙ্গল কামনা করেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ আবদুল হান্নান বলেন, কলেজের শিক্ষার্থীরা অতীতের ধারাবাহিক সাফল্য বজায় রেখে এবারের এইচএসসি পরীক্ষায়ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি সঠিকভাবে সম্পন্ন করার পাশাপাশি আত্মবিশ্বাস বজায় রাখার পরামর্শ দেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
শেষে পরীক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। উপস্থিত সকলেই পরীক্ষার্থীদের জন্য দোয়া করেন এবং তারা যেন কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের মাধ্যমে কলেজ, পরিবার ও দেশের সুনাম বয়ে আনতে পারে—সেই প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd