• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের দায়িত্ব গ্রহণ অবৈধ গ্যাস ক্রস-রিফিলের বলি ইমন: তানোর উপজেলায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জামায়াতের গণমিছিল ও পথসভা জুলাই সনদ ও গণভোট কার্যকরের দাবিতে বুড়িচংয়ে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত দৃষ্টি নন্দন খাল পুনঃখনন শেষে ১৪ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ভান্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান নিউইয়র্কে আন্তর্জাতিক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা: শান্তিপূর্ণ সমাজ গঠনে ইসলামের মানবিক শিক্ষা তুলে ধরলেন শাহসুফি ড. সাইফুদ্দীন আহমদ সিলেট সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডে শুরু হচ্ছে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে ইসলামনগরে মতবিনিময় সভা ১ আগস্ট থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক

অবৈধ গ্যাস ক্রস-রিফিলের বলি ইমন:

Reporter Name / ৫৮ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

আহমেদ আকবর

সিলেট

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ যুবকের ঢাকাতে করুণ মৃত্যু
অবৈধ গ্যাস সিলিন্ডারে ক্রস-রিফিল (এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে বিপজ্জনকভাবে গ্যাস স্থানান্তর) সিন্ডিকেটের নির্মম বলির শিকার হলেন মো. ইমন মিয়া (ইমন আহমদ) নামের এক যুবক। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে গুরুতরভাবে দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ইমন মিয়া মো. কামাল মিয়ার ছেলে।

গত কয়েকদিন আগে আকস্মিক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইমনের শরীরের একটি বড় অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। দুর্ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকার একটি বিশেষায়িত মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, গতকাল ৩১ জুলাই ২০২৬, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬:৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।ইমনের এই অকাল ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সাথে অবৈধ গ্যাস ব্যবসার সাথে জড়িত কুচক্রী মহলের বিরুদ্ধে স্থানীয় জনসাধারণের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি অসাধু সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও অবৈধ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস-রিফিল করে আসছিল। এই সিন্ডিকেটের কারণেই আজ একটি মায়ের কোল খালি হলো।

ক্ষুব্ধ এলাকাবাসী এখন এই অপরাধী চক্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

তারা অনতিবিলম্বে এই অবৈধ গ্যাস সিন্ডিকেট বন্ধ এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো প্রাণ এভাবে ঝরে না যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd