• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দৈনিক স্বদেশ বিচিত্রায় কুড়িগ্রামের তিন প্রতিনিধি নিয়োগ ​দৌলতখানে বিএনপি কার্যালয়ে হামলা: ২ সমর্থক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে রাজশাহীতে নির্মাণাধীন তিন ফ্লাইওভার পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন ভাণ্ডারিয়ায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’ নাগেশ্বরীতে পিপিআর রোগের টিকাদান কর্মসূচির উদ্বোধন নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ‎ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপি নেতা মিন্টুর তদবির ২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা নাগেশ্বরীতে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হোসাইনের পাশে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন কচাকাটায় ৯৪ পিস ভারতীয় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ভেন্টিলেশন সাপোর্টে খালেদা জিয়া

Reporter Name / ৪১৮ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার

ঢাকা: ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণে সংকটাপন্ন অবস্থায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছে।

সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই তথ্য জানান এবং খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করার অনুরোধ করেন।

এর আগে দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ড. রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,

“আপনারা জানেন, ম্যাডাম অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি সমস্ত চিকিৎসকদের যুক্ত রেখেই তারা চিকিৎসা চালাচ্ছেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফেরান।”

গত রোববার থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকা খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তার অবস্থা সংকটাপন্ন বলে বিএনপি থেকে জানানো হয়। এরপর বৃহস্পতিবার থেকে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)-তে ভর্তি আছেন এবং নিবিড় চিকিৎসা চলছে।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে খালেদা জিয়ার চিকিৎসা সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডে রয়েছেন তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্রের জন হোপকিনস বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকবৃন্দ।

খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিক মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd