• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

Reporter Name / ৪৬ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

আহসানুল হক লড্ডন ফুলতলা থেকে
ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ ডিসেম্বর ২০২৬ তারিখে ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যে নির্বাচনের বিভিন্ন কার্যক্রমের তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর কার্যকরী কমিটির ক্ষমতা হস্তান্তর, ২২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং ২৫ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। ২৫ ও ২৬ নভেম্বর প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। আগামী ২৭ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ২৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৩০ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী, ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ কার্যক্রমে বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন। পাশাপাশি পুলিশ প্রশাসন উপস্থিত থাকবেন। আগত অতিথি ও ভোটারদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও থাকবে। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন উপদেষ্টামণ্ডলীর সদস্যরা। আয়োজকদের প্রত্যাশা, ভোট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং সাংবাদিকদের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন হবে। এ নির্বাচনকে ঘিরে ক্লাবের সদস্যদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd