• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ঘুষের টাকা না পেয়ে মোটরসাইকেল চালককে ৬ হাজার টাকার মামলা: একের পর এক ভিন্নধর্মী বই প্রকাশ করে আলোচনায় লেখক জাহেদুল মল্লিক ফিলাডেলফিয়ায় বাওয়া মুহাইয়্যাদ্দীন (রহ.)-এর মাজার জিয়ারত নেতৃত্বে মাইজভাণ্ডার শরীফের ইমাম ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ মাইজভাণ্ডারী তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ১৩ হাজার ৫০০ টাকা ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষ্যে পথসভা বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ব্যানারসহ ১৭ জন গ্রেপ্তার  বিজয়নগরে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রবাসী বিএনপি নেতাদের জেলা পর্যায়ের সমমর্যাদা দেওয়ার দাবি মোরশেদা বেগম উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মোহাম্মদ আসাদুজ্জামান মনিরকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন আজ্ঞাপুর আছমত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি

ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষ্যে পথসভা

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’ ও পথসভা পরিচালনা করছেন। এই ধারাবাহিকতায় বাগেরহাটের ফকিরহাটে জুলাই পদযাত্রা উপলক্ষ্যে পথসভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টায় ডাকবাংলা চত্ত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপি মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আলী হাসান জুনায়েত. কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহমুদা মিতু এমপি, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, সদস্য মহিউদ্দিন রনি, এনসিপির বাগেরহাট জেলা আহবায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, সদস্য সচিব লাবিব আহম্মেদ প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা এনসিপির সভাপতি মো: মিজানুর রহমান।

পথসভায় এনসিপি মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এসময় ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাগেরহাট জেলা এনসিপির সদস্য সচিব লাবিব আহম্মেদকে পরিচয় করিয়ে দেন। এসময় এনসিপির কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

এসময় হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের মানুষের প্রত্যাশা পুরনের সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহন এবং জনগনের অধিকার নিশ্চিত করবে হবে। তিনি বলেন, চারাগাছকে রোপন করার পরে তার যত্ন নিতে হয়, তাহলে গাছ বড় হলে ফল পাওয়া যায়। তেমনি এনসিপির জন্ম হয়েছে দেড় বছর আমাদের সহযোগিতা করলে আমরা দেশের উন্নয়নে ভূমিকা রাখাসহ সকল দুর্নীতি দুর করবো। জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি সকলের সমর্থন কামনা করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd